শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১২:২৭ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

করোনা ভাইরাস সংক্রমণরোধে শাটডাউনের খবরে ফাঁকা হচ্ছে ঢাকাসহ আশপাশের শহর

logoনিজস্ব প্রতিবেদকশনিবার, ২৬ জুন ২০২১, রাত ১:৫৩ সময় 0288
করোনা ভাইরাস সংক্রমণরোধে শাটডাউনের খবরে ফাঁকা হচ্ছে ঢাকাসহ আশপাশের শহর

করোনা ভাইরাস সংক্রমণরোধে শাটডাউনের খবরে ফাঁকা হচ্ছে ঢাকাসহ আশপাশের শহর

নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাস সংক্রমণরোধে কঠোর লকডাউন অথবা শাটডাউনের ঘোষণা আসতে পারে-এমন খবরে আগেভাগেই ঢাকা ছাড়ছেন অনেকে। ছুটির দিনের সকালে রাজধানীর প্রবেশমুখে মানুষের ঢল নামে। বাস বন্ধ থাকায় ভেঙে ভেঙে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে ছুটছেন সাধারণ মানুষ। প্রতিটি গাড়িকেই পুলিশের তল্লাশি চৌকি পার হতে হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়িকেই ঢাকায় ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। কিন্তু ঠেকানো যাচ্ছে না পায়েহাঁটা মানুষের ঢল।
ঢাকা: শুক্রবার সকালে ঢাকায় ঢোকা ও বের হওয়ার অন্যতম প্রবেশমুখ গাবতলী এলাকা। লকডাউন উপেক্ষা করেই ছুটছেন হাজার হাজার নারী-পুরুষ। মাস্কও নেই অনেকের মুখে। জিজ্ঞেস করলেই অজুহাতের নানা ফিরিস্তি। শাটডাউনের কথা শুনে আগেভাগেই রাজধানী ছাড়ছেন তারা।
কয়েকজন জানান, শার্টডাউন আসতেছে। এজন্য বাড়ি চলে যাচ্ছি। এখানে থেকে কী করব? তাই চলে যাচ্ছি।
যানবাহন না থাকায় ঝুঁকি নিয়ে কাভার্ডভ্যান, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ বিকল্প বাহনে কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে তাদের। পোহাতে হচ্ছে চরম দুর্ভোগেরও। তারপরও কেন এই যাত্রা?
আব্দুল হাদী একজন বলেন, বাড়িতে জরুরি কাজ পড়েছে সেজন্য বাধ্য হয়ে ট্রাকে করে বাড়ি যাচ্ছি। ভাড়াও ডাবল দিচ্ছি।
নারায়ণগঞ্জ: রাজধানীর আশপাশের ৭ জেলায় চতুর্থ দিনের লকডাউনেও সড়ক-মহাসড়কে থেমে নেই গণমানুষের চলাচল। শুক্রবার ছুটির দিনেও নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেখা গেছে মানুষের ঢল। গণপরিবহন বন্ধ থাকলেও ট্রাক, পিকআপভ্যান ও অন্যান্য ছোট যানবাহনে করে গন্তব্যের উদ্দেশে ছুটছেন তারা।
নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক (ট্রাফিক) বিশ্বজিৎ বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প এলাকা। সেজন্য এখানে মানুষের চলাচল বেশি।
গাজীপুর: গাজীপুরে যানবাহন ও মানুষের চলাচল নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চন্দ্রা মোড়ে চেকপোস্ট বসিয়ে টহল দিচ্ছে ট্রাফিক পুলিশ। উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা জরুরি যানবাহন ছাড়া আটকে দেওয়া হচ্ছে সব ধরনের গাড়ি।
গাজীপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার আলী আহমদ খান বলেন,যৌক্তিক কারণ ছাড়া ঢাকা শহরের কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না।যাদের অনুমিত আছে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে। অপরদিকে গাজীপুর হাইওয়ে রিজিয়নের সালনা থানার ওসি মীর গোলাম ফারুক বলেন,আজ  ছুটিরদিনে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা বিভিন্ন রুটের গাড়ী আইন অমান্য করার কারনে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন ধারায় ২২টি মামলা দিয়েছি । 

বিষয়- করোনা ভাইরাস, মহানগর জনপ্রশাসন মন্ত্রনালয়,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর